দোকানের পুরো হিসাব,
ধাপে ধাপে শিখুন
ছবি দেখে দেখে — নামানো থেকে শুরু করে বিক্রি, বাকি, রিপোর্ট, কর্মচারী আর প্রতিটা সেটিং। কিছু মুখস্থ করতে হবে না।

ডাউনলোড ও ইনস্টল
Android ফোনে ৫ মিনিটে চালু — প্রতিটা স্ক্রিন নিচে দেওয়া
📱 Android: ওয়েবসাইট থেকে নামান (Chrome)

ফোনের Chrome-এ webixsolution.store/dokan-pro খুলে ফ্রি চালিয়ে দেখুন চাপুন।

Android বাছুন। অ্যাপ ফাইল (APK) নামা শুরু হবে।

Chrome লিখবে “File might be harmful”। ভয় নেই — Play Store-এর বাইরের সব অ্যাপেই এটা দেখায়। Download anyway চাপুন।

নামা শেষে ফাইলটা খুলুন → Install। “অজানা উৎস” অনুমতি চাইলে নিচের হলুদ বক্স দেখুন।

App installed দেখালে Open চাপুন। (মাঝে Play Protect দেখালে নিচের অংশ দেখুন।)

Dokan Pro খুলে গেছে! নোটিফিকেশন অনুমতি চাইলে Allow দিন — বাকি/স্টকের সতর্কবার্তা পাবেন।
🛡️ Google Play Protect দেখালে কী করবেন
Dokan Pro সরাসরি আমাদের কাছ থেকে আসে, Play Store থেকে নয় — তাই Google প্রথমবার অ্যাপটা চেনে না এবং একটা নিরাপত্তা স্ক্যান করতে বলে। এটা স্বাভাবিক। নিচের যেকোনো একটা পথ নিন:

“App scan recommended” দেখাবে। সবচেয়ে নিরাপদ পথ: Scan app চাপুন।

Scanning… — ১০-৩০ সেকেন্ড অপেক্ষা করুন, স্ক্রিন বন্ধ করবেন না।

“This app looks safe” — Google নিজেই নিরাপদ বলল। Install চাপুন।

তাড়া থাকলে: More details চাপলে নিচে “Install without scanning” আসে — এটাও চলবে।
🍏 iPhone / iPad
- Safari-তে dokanprobd.pages.dev খুলুন
- নিচের শেয়ার ⬆ বোতাম → Add to Home Screen → Add
- Home Screen-এর Dokan Pro আইকন থেকে খুলুন — অ্যাপের মতোই চলে
🖥️ Windows
- Windows সফটওয়্যার নামান (.exe)
- “Windows protected your PC” দেখালে More info → Run anyway
- ইনস্টল শেষে ডেস্কটপের Dokan Pro আইকন থেকে খুলুন
💻 Mac (M1 বা নতুন)
- Mac সফটওয়্যার নামান (.dmg), খুলে Dokan Pro-কে Applications-এ টেনে দিন
- প্রথমবার: Applications-এ Dokan Pro-তে রাইট-ক্লিক → Open → Open
- না খুললে: System Settings → Privacy & Security → নিচে Open Anyway
🌐 ব্রাউজারে (কিছু নামানো ছাড়াই)
- Chrome / Edge-এ dokanprobd.pages.dev
- ঠিকানার পাশে ইনস্টল আইকন থাকলে চাপুন — কম্পিউটারে অ্যাপের মতো বসে যাবে
আপডেট
নতুন সংস্করণ এলে অ্যাপ নিজেই জানায় — আপনার হিসাব যেমন আছে তেমনই থাকে
📲 Android: অ্যাপের ভেতর থেকে আপডেট

হোমে “নতুন আপডেট উপলব্ধ” দেখালে আপডেট চাপুন — নতুন সংস্করণ নামতে থাকবে। (মেনু ⋮ → অ্যাপ আপডেট চেক করুন থেকেও।)

“Do you want to update this app?” — Update চাপুন।

আবার Play Protect দেখাতে পারে — উপরের মতোই Scan app → Install।

ইনস্টল শেষে অ্যাপ নতুন সংস্করণে খুলবে। সেটিংস → অ্যাপ ভার্সনে নতুন নম্বর দেখুন।
🖥️ Windows / 💻 Mac
অ্যাপ খোলার পর এবং প্রতি ৬ ঘণ্টায় নিজে নতুন সংস্করণ খোঁজে, নামিয়ে জিজ্ঞেস করে — এখনই আপডেট করুন চাপলে একবার বন্ধ হয়ে নতুন সংস্করণে খোলে।
🍏 iPhone / 🌐 ব্রাউজার
কিছু করতে হয় না — সবসময় সর্বশেষ সংস্করণ চলে।
প্রথমবার চালু
মালিক না কর্মচারী — বেছে নিন, তারপর ৩ মিনিটে দোকান তৈরি
👤 দোকান মালিক — তিনটা পথ
- ফ্রি ট্রায়াল: কেনার আগে নমুনা দোকানে সব ফিচার চালিয়ে দেখুন।
- নতুন লাইসেন্স সক্রিয় করুন: যে ইমেইলে অর্ডার করেছেন সেটা দিন → দোকানের নাম, ঠিকানা, মোবাইল (রসিদে ছাপা হয়) → পছন্দ (বাংলা সংখ্যা, থিম) → মাস্টার পিন ঠিক করুন।
- দোকান পুনরুদ্ধার: নতুন ফোনে ইমেইল আর মাস্টার পিন দিলে ক্লাউড থেকে সব হিসাব ফিরে আসে।
🧑💼 কর্মচারী
“আমি কর্মচারী” → মালিকের দেওয়া দোকান কোড (SHOP-XXXXXX) বা ইমেইল আর নিজের পিন।


🏪 “আপনার দোকান কী?”
৩২ ধরনের দোকান থেকে নিজেরটা বাছুন — অ্যাপ নিজে সেজে যাবে: ক্যাটাগরি, একক, পণ্যের ঘর আর বিক্রির নিয়ম।
- পাইকারিও বিক্রি করি চালু করলে পাইকারি দাম আর খুচরা/পাইকারি বাছাই আসে।
- অন্য ধরনের পণ্যও বিক্রি করি — মুদি + কসমেটিকসের মতো মিশ্র দোকানে।
- পরে সেটিংস → দোকানের ধরন → বদলান; পুরনো হিসাব থাকে।
হোম
দোকানে না থেকেও ফোনে দেখুন — আজ কত বিক্রি, কত লাভ
- উপরে: 🌙 নাইট মোড · 🔔 নোটিফিকেশন · ⋮ মেনু (ক্রয়, খরচ, ব্যাকআপ, লাইভ সাপোর্ট, আপডেট, সেটিংস)।
- সময়: আজ / গতকাল / ৭ দিন / এই মাস / নিজের তারিখ।
- দ্রুত বোতাম: পণ্য · বিক্রয় · বাকি · খরচ।
- কার্ড: মোট বিক্রয়, লাভ, খরচ, কম স্টক, স্টকের মূল্য, সম্ভাব্য লাভ, কাস্টমারের পাওনা, সাপ্লায়ারের দেনা।
- গ্রাফ: গত ৭ দিনের বিক্রি আর নগদ / বিকাশ / বাকির ভাগ।
- দোকান অনুযায়ী: মেয়াদ শেষ হচ্ছে এমন ওষুধ, শেষ হয়ে আসা সাইজ, IMEI দিয়ে খোঁজা, মেরামতের হিসাব।
- নিচের বার: হোম · পণ্য · বিক্রয় · স্ক্যান · রিপোর্ট · সেটিংস। “বিক্রয়” চেপে ধরলে দ্রুত কাজের মেনু।

কম্পিউটারে (Windows / Mac / ব্রাউজার) একই হিসাব — বাম পাশের মেনু থেকে সব পাতা।
পণ্য
একবার যোগ করুন, বিক্রির সময় শুধু ট্যাপ

পণ্য ট্যাব: উপরে মোট স্টক মূল্য, খোঁজা, স্ক্যান, “স্টক কম” ফিল্টার। + নতুন পণ্য চাপুন।

বারকোড: ক্যামেরা বন্ধ থাকে — ▶ চাপলে স্ক্যান, বা নম্বর লিখুন। তারপর নাম, ক্যাটাগরি (সঠিক একক নিজে বসে), ক্রয় ও বিক্রয় মূল্য, স্টক, সতর্ক লিমিট।

দোকান অনুযায়ী বাড়তি ঘর আসে — যেমন ফার্মেসিতে ১ পাতা = কত পিস আর ব্যাচ ও মেয়াদ। সংরক্ষণ করুন।
| দোকান | পণ্যে যা থাকে | বিক্রির সময় |
|---|---|---|
| মুদি, আড়ত | খোলা ওজন; বস্তা/কার্টন | ২৫০ গ্রাম, ½ কেজি দ্রুত বাটন |
| ফার্মেসি, কৃষি, কসমেটিকস | জেনেরিক, কোম্পানি, র্যাক; ব্যাচ-মেয়াদ; পাতা/বক্স | আগে মেয়াদ শেষ হবে এমন ব্যাচ থেকে নিজে কাটে |
| কাপড়, জুতা | সাইজ-রং অনুযায়ী আলাদা স্টক | সাইজ/রং বাছাই |
| মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স | ব্র্যান্ড, মডেল, IMEI/সিরিয়াল, ওয়ারেন্টি | কোন সেট বিক্রি — রসিদে IMEI ও ওয়ারেন্টি |
| সোনা | ওজন, ক্যারেট, মজুরি | আজকের ভরির দর দিলে দাম নিজে হিসাব |
| রেস্টুরেন্ট | মেনু | টেবিল নম্বর |
বিক্রি
৩ ট্যাপে বিক্রি, রসিদ সাথে সাথে

বিক্রয় ট্যাব: পণ্যে ট্যাপ, নাম খুঁজুন, বা বারকোড স্ক্যান। তালিকায় নেই এমন জিনিস? + খোলা পণ্য।

+ / − দিয়ে পরিমাণ। নিচে মোট টাকা — বিল সম্পন্ন করুন।

কার্টে পরিমাণ বদল, মুছা, ছাড় (৳)। পেমেন্ট: নগদ (কত দিল লিখলে ফেরত দেখায়) বা বিকাশ/নগদ।

বাকি হলে কাস্টমার বাছাই জরুরি — বাকি খাতায় নিজে ওঠে। পেমেন্ট নিশ্চিত করুন।
🧾 রসিদ ও ফেরত
- রসিদের ছবি WhatsApp-এ কাস্টমারকে পাঠান; কম্পিউটারে A4 বা থার্মাল প্রিন্ট।
- হোল্ড: একজনের বিল রেখে আরেকজনের বিক্রি।
- ফেরত: পুরনো রসিদ খুলে পণ্য ফেরত — স্টকে ফিরে আসে।
- ইন্টারনেট ছাড়াও Android-এ বিক্রি চলে, নেট এলে নিজে সিঙ্ক।
খাতা: বাকি, ক্রয়, খরচ, মেরামত
খাতা-কলম আর লাগবে না
📒 বাকি খাতা
- উপরে মোট বাকি পাওনা, কতজনের কাছে।
- নতুন কাস্টমার: নাম, মোবাইল, ঠিকানা, বাকির সীমা।
- কাস্টমারে ট্যাপ → বাকি আদায় · তাগাদা (WhatsApp-এ মনে করানো) · খতিয়ান।
🚚 ক্রয় ও সাপ্লায়ার
- মেনু → ক্রয় ও সাপ্লায়ার। মাল কিনলে ক্রয় চালান — স্টক নিজে বাড়ে।
- সাপ্লায়ারকে কত দেনা, কবে কত দিলেন — সব হিসাবে।
💸 দোকানের খরচ
হোমের খরচ: টাকা, খাত (ভাড়া, বিদ্যুৎ, বেতন…), নোট। লাভ থেকে নিজে বাদ যায়।
🔧 মেরামত (মোবাইল/ইলেকট্রনিক্স)
নতুন জমা → অবস্থা বদলান: জমা → কাজ চলছে → তৈরি → ডেলিভারি। তৈরি হলে বিল দিন, WhatsApp-এ জানান।
রিপোর্ট
আসল লাভ কত — খরচ বাদ দিয়ে

সময় বাছুন (আজ … সব সময়), তারপর কার্ডে ট্যাপ।

বিক্রয় ও লাভ: বিক্রয় − পণ্যের দাম − খরচ = নিট লাভ।

স্টক ও সম্ভাব্য লাভ: দোকানে কত টাকার মাল, বিক্রি হলে কত লাভ।
- খরচের বিস্তারিত
- দৈনিক হিসাব
- ক্যাশ ও বাকি (ক্যাশ ড্রয়ার মিলানো)
- সর্বাধিক বিক্রিত পণ্য
- কর্মচারীভিত্তিক বিক্রয় (মালিক)
- কম্পিউটারে বিক্রয় খাতা: সব রসিদ
কর্মচারী
দোকানে না থাকলেও কাজ চলে, হিসাব থাকে আপনার হাতে
➕ যোগ করুন
সেটিংস → নিরাপত্তা → কর্মচারী ব্যবস্থাপনা → নতুন যোগ করুন: নাম, ইমেইল, পিন। মুছে দিলে সাথে সাথে লগইন বন্ধ।
🔒 কে কী পারে
| কর্মচারী পারে | শুধু মালিক |
|---|---|
| বিক্রি, পণ্য, স্টক, বাকি আদায় | লাভ-ক্ষতি, খরচ, সেটিংস, ব্যাকআপ, কর্মচারী |
| প্যাকেজ | কর্মচারী | কোথায় |
|---|---|---|
| ছোট দোকান | নেই | শুধু মালিকের ফোন |
| মাঝারি দোকান | ২ জন | মোবাইল |
| কাউন্টার দোকান | ২ জন | মোবাইল ও কম্পিউটার |
| বড় দোকান | ৫ জন | মোবাইল ও কম্পিউটার |
সেটিংস
প্রতিটা অপশন এক লাইনে
| অংশ | কী করে |
|---|---|
| দোকানের প্রোফাইল | নাম, ঠিকানা, মোবাইল, মালিকের ইমেইল, স্লোগান — রসিদে ছাপা হয় |
| দোকানের ধরন | ধরন বদল, পাইকারি, মিশ্র; সোনার দর |
| ভাষা ও সংখ্যা | ৳১,৫০০ না ৳1,500; মুদ্রা প্রতীক |
| ভ্যাট ও স্টক নীতি | ভ্যাট হার; স্টক শূন্যেও বিক্রি চলবে কি না |
| ক্যাটাগরি ও একক | নিজের ক্যাটাগরি/একক যোগ, বদল, মুছা |
| থিম | ডে · নাইট · সিস্টেম |
| নিরাপত্তা ও পিন | দোকান কোড, মাস্টার পিন, কর্মচারী, পিন লক, এখনই লক, সিঙ্কের অবস্থা |
| লাইসেন্স | নিবন্ধিত ইমেইল, ডিভাইস, অবস্থা |
| লাইভ সাপোর্ট | অ্যাপ থেকেই আমাদের সাথে চ্যাট |
| অ্যাপ ভার্সন | বর্তমান সংস্করণ, আপডেট চেক |
| বিপজ্জনক অঞ্চল | সব হিসাব মুছে নতুন শুরু — ফেরত আনা যায় না |

ব্যাকআপ ও নতুন ফোন
ফোন হারালেও হিসাব হারাবে না
☁️ নিজে থেকে সিঙ্ক
ইন্টারনেট থাকলে প্রতিটা বিক্রি, পণ্য, খাতা ক্লাউডে যায় এবং অন্য ডিভাইসে লাইভ দেখায়। মেনু → ব্যাকআপ ও ডেটা রিকভারি থেকে এখনই ব্যাকআপ / রিস্টোর।
📱 নতুন ফোনে
অ্যাপ ইনস্টল → মালিক → দোকান পুনরুদ্ধার → ইমেইল ও মাস্টার পিন → সব হিসাব নেমে আসবে। পুরনো ফোন হারালে WhatsApp করুন — লাইসেন্স নতুন ফোনে সরিয়ে দেওয়া হবে।
সমস্যা ও সমাধান
| সমস্যা | সমাধান |
|---|---|
| Play Protect ইনস্টল আটকাচ্ছে | Play Protect অংশ: Scan app → Install, বা More details → Install without scanning |
| “App not installed” | ফোনে জায়গা আছে কি না দেখুন, আবার নামান। আনইনস্টল করবেন না — WhatsApp করুন |
| অন্য ডিভাইসে হিসাব নেই | দুই ডিভাইসেই নেট আছে কি না; মেনু → তথ্য হালনাগাদ |
| লাইসেন্স চালু হচ্ছে না | অর্ডারের ইমেইলটাই দিন; প্যাকেজে যত ডিভাইস ততটাই চালু হয় |
| কর্মচারী লগইন পারছে না | দোকান কোড ও পিন; প্যাকেজে কর্মচারী আছে কি না; কম্পিউটারে শুধু কাউন্টার/বড় দোকানে |
| ক্যামেরা স্ক্যান করছে না | ক্যামেরার অনুমতি দিন, আলো বাড়ান — বা নম্বর টাইপ করুন |
| মাস্টার পিন ভুলে গেছি | WhatsApp সাপোর্ট — মালিকের ইমেইল যাচাই করে সাহায্য |